News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে গবাদি পশু চুরির চেষ্টা 
Image

সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে গবাদি পশু চুরির চেষ্টা 

আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। খোয়াইয়ের সীমান্ত এলাকা উত্তর দুর্গানগরে কাঁটাতারের বেড়া কেটে সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশের গরু চোরেরা দুই গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। পরিবারের লোকজনরা ঘটনা টের পেতেই ঘর থেকে পালিয়ে যায় চোরের দল এবং গরু চুরি করতে ব্যর্থ হয়।

ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানাধীন উত্তর দুর্গানগরে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় দুই গৃহস্থ মহেশ দেবনাথ ও মুকুন্দ দেবনাথের গোয়াল ঘরের সীধকেটে ঘর প্রবেশ করে চোরের দল। পরিবারের লোকজন টের পেতেই চোরের দল ঘর থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা সঙ্ঘবদ্ধভাবে বেরিয়ে পড়ে ঘর থেকে। এরপরই তারা লক্ষ্য করেন কাঁটাতারের বেড়া কাটা। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ-র ভূমিকা নিয়েও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল কাঁটাতারের বেড়া কেটে ভেতরে প্রবেশ করছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরেরা কাঁটাতারের বেড়া কেটে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। বিএসএফের নজরদারির অভাবে বাংলাদেশের চোরের দল এ ধরনের ঘটনা সংঘটিত করতে সক্ষম হচ্ছে বলে অভিযোগ। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের প্রত্যাশা ছিল যেহেতু সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে এবং সীমান্ত পাহারা দায়িত্বে বিএসএফ জওয়ানরা রয়েছে সেহেতু তারা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবেন। কিন্তু এ ধরনের চুরির ঘটনায় তাদের রাতের ঘুম উবে গেছে। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে। সীমান্তে বিএসএফের টহলদারী ও নজরদারি বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। উল্লেখ্য খোয়াই শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে প্রায় প্রতিরাতেই চুরির ঘটনা ঘটে চলেছে। ঘটনায় রাতের নিরাপত্তা আরো জোরদার করার দাবি উঠেছে এলাকাবাসীর তরফে। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top