News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এন এস ইউ আই এর রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ করা হল সম্রাট রায়কে
Image

এন এস ইউ আই এর রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ করা হল সম্রাট রায়কে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সংগঠন বিরোধী কাজের জন্য এনএসইউআই-এর রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ করা হলো সম্রাট রায়কে। সর্বভারতীয় এন এস ইউ আই সভাপতি স্বাক্ষরিত নির্দেশিকায় ত্রিপুরা প্রদেশ সভাপতির পদ থেকে সম্রাট রায়কে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে সম্রাট রায় কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এনএসওআই সভাপতি সম্রাট রায়ের কাজকর্ম নিয়ে বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে আশীষ কুমার সাহাকে নিযুক্ত করার পর থেকেই বিষয়টি আরো চাঙ্গা হয়ে ওঠে। অবশেষে এন এস ইউ আই এর সভাপতির পদ থেকে সম্রাট রায়কে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করায় বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top