News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ বিজেপি কার্যালয়েপন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৮ তম জন্মদিন উদযাপিত
Image

প্রদেশ বিজেপি কার্যালয়েপন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৮ তম জন্মদিন উদযাপিত

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে প্রধান কার্যালয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 108 তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা,  বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ রাজ্য নেতৃত্বরা।

 এদিন দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ দলের কার্যকর্তারা।  এছাড়াও এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা দীনদয়াল উপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করেছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ের আদর্শ জনসেবার ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

ভারত মাতার প্রতি তাঁর নিঃস্বার্থ সেবার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আজ  বিজেপি সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বদ্ব পরিকর।সমাজের অন্তিম ব্যক্তিদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি সরকার।

Releated Posts

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top