News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের
Image

জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের

জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের আদরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা এবং ছেলের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, মৃত মায়ের নাম ননীবালা রায় (৫৫) এবং ছেলে টিংকু রায় (৩২)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং বিদ্যুত দপ্তরের কর্মীরা। টিংকুর পাকা বাড়ির গা ঘেষে রয়েছে একটি টিনের ঘর। যেখানে থাকতেন মা ননীবালা এবং টিংকুর মেয়ে।

এদিন সকালে নিজের ঘর থেকে বের হতে গিয়ে টিনের দরজায় হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ননীবালা। তাঁর চিৎকারে পাশের ঘর থেকে বেরিয়ে আসেন টিংকু। মাকে পড়ে থাকতে দেখে কিছু না বুঝেই বাঁচাতে যান তিনি। সেইসময় মায়ের সঙ্গে টিংকুও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।‘

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top