News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সচিব
Image

সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সচিব

আগরতলা , ২৩ সেপ্টেম্বর : সরকারি অর্থ নয়ছয় করে প্রায় এক বছর পর গ্রেপ্তার হলেন পঞ্চায়েত সচিব। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কৈলাশহর থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে বিগত বছর ২৯ অক্টোবর মামলা করেছিলেন গৌরনগর বিডিও। কাজ না করে সরকারি প্রায় ৩৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের করা হয়। প্রায় এক বছর পর পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত পঞ্চায়েত সচিবকে। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। ধৃত পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে ইরানি থানার পুলিশ শনিবার দুপুরে কৈলাসহরের আদালতে প্রেরণ করে।

এই ঘটনা সম্পর্কে ইরানি থানার ওসি জানান, বিগত বছরের অক্টোবর কৈলাসহরের গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী ইরানি থানায় লিখিত অভিযোগ জানান, গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত সচিব ইয়ামির আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০১৬-২০১৭ এবং ২০১৯-২০২০ অর্থ বছরে কুড়িটি টিউব ওয়েল এবং তেরোটি বাঁশের পেলাসেটিং-এর কাজ না করে ৩৬ লক্ষ ৮৫ হাজার টাকা পঞ্চায়েত সচিব ইয়ামির আলী লুটেপুটে খেয়ে নেয়।

যা পরবর্তী সময়ে দপ্তরের অডিটে ধরা পড়ে এবং বিডিও পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে চাকুরি থেকে বরখাস্ত করেন। পরবর্তী সময় গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী ইরানি থানায় লিখিত মামলা করার পর থেকে পঞ্চায়েত সচিব ইয়ামির আলী পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ায়। প্রায় এক বছর পর পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে কৈলাসহর থানার অন্তর্ভুক্ত পোল্ট্রি বাজার থেকে গ্রেফতার করে ইরানি থানায় নিয়ে গিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। শনিবার দুপুর দুইটায় ইরানী থানার পুলিশ পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে কৈলাসহরের আদালতে তোলা হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top