News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনধের হুমকি তিপ্রামথার, সকল তিপ্রাসাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রদ্যুতের
Image

বনধের হুমকি তিপ্রামথার, সকল তিপ্রাসাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রদ্যুতের

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। বনধের হুমকি তিপ্রা মথার। শুক্রবার দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক শেষে প্রদ্যুত কিশোর বলেন, কেন্দ্রীয় সরকার তিপ্রা মথার দাবীগুলি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছে। তিনি দাবী করেন গৃহমন্ত্রী অমিত শাহ তিপ্রাসাদের দাবিগুলি নিয়ে ইতিবাচক চিন্তাধারা করছেন।  তাই সমস্ত তিপ্রাসাদের একজোটে আন্দোলনে নামার আহ্বান করেছেন তিনি। এদিন  প্রদ্যুত কিশোর এও বলেন, তিপ্রাসাদের দাবিগুলি পূরণ করার জন্য সরকারের উপর চাপ বজায় রাখতে হবে। আর সেই কারনেই তারা বনধের পথে হাঁটছেন বলে জানিয়েছেন। যদিও বনধের দিনক্ষন এখনো জানানো হয়নি। তবে সকল তিপ্রাসাদের একজোট করতে ফের একবার জোর চেষ্টা চালাচ্ছে তিপ্রা মথা দল, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দলের ভাঙনের ফলে তিপ্রাসাকে কতটুকু ঐক্যবদ্ধ করা সম্ভব হবে তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top