ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। ২য় নর্থ ইস্ট মাস্টার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শিলচরে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার থেকে তা শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত। বুধবার প্রথম দিনেই পদক বিজয় শুরু ত্রিপুরা দলের খেলোয়াড়দের। আজ, দ্বিতীয় দিনেও দারুন ফলাফল ত্রিপুরা দলের। ইলা পাল ৬০ ও ততোর্ধ মহিলা বিভাগে একক ফাইনালে, শ্যামলী বণিক ৫০ ততোর্ধ মহিলা বিভাগে একক ফাইনালে পৌঁছেছেন। আগামীকাল ফাইনাল খেলা হবে। শ্রীলেখা দে ৫০ ও ততোর্ধ মহিলা সিঙ্গেলসে ব্রোঞ্জ মেডেল এবং শ্রীমতি জয়তি দত্ত ৪০ ও ততোর্ধ মহিলা সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক পেয়েছেন। উল্লেখ্য আন্তর্জাতিক আম্পায়ার অজয় দত্ত এই টুর্নামেন্টের রেফারি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্বোত্তর মাস্টার্স টেবিল টেনিসে সাফল্যের লক্ষ্যে এগুচ্ছে ত্রিপুরা
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















