News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সংরক্ষণ বিল পাশে খুশির আবহ বিজেপি শিবিরে, ঐতিহাসিক যুগের সূচনা বলছে নারী শক্তি
Image

মহিলা সংরক্ষণ বিল পাশে খুশির আবহ বিজেপি শিবিরে, ঐতিহাসিক যুগের সূচনা বলছে নারী শক্তি

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): সংসদের উভয়কক্ষে ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’ বিল অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় খুশির আবহ বিজেপি শিবিরে। মহিলাদের মতে, ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। সংসদের উভয়কক্ষেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল, বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় এই বিল পাশ হয়েছে। ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’ বিলের পক্ষে ভোট পড়ে ২১৪, বিপক্ষে শূন্য।

এই বিল পাশ হওয়ায় শুক্রবার সকালে দিল্লিতে বিজেপি সদর দফতরের বাইরে আনন্দ উদযাপন করেন মহিলা বিজেপি কর্মীরা। এক মহিলা বলেছেন, “এই বিলটি ২৭ বছর ধরে প্রতীক্ষিত ছিল, একটি ঐতিহাসিক যুগ শুরু হয়েছে। বিলটি একটি সোনালী যুগে পাশ হয়েছে। এটি মহিলাদের জন্য একটি বড় দিন।” সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতেই সংসদ চত্বরে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান মহিলা সাংসদরা।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top