News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লক্ষাধিক বাংলাদেশী টাকা, নেশা সামগ্রী সহ আটক এক
Image

লক্ষাধিক বাংলাদেশী টাকা, নেশা সামগ্রী সহ আটক এক

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী টাকা, নেশা সামগ্রী সহ বিভিন্ন আনুসাঙ্গিক জিনিসপত্র উদ্ধার। রাজনগর পি আর বাড়ি থানার পুলিশ গোপন  সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশী টাকায় ১০ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকা সহ দুইটি ওয়াকি টকি ,দুটি দূরবীন ও ৪৫০ বোতল কফ সিরাপ , ছয় কেজি গাঁজা, ১৫০ টি বিলাতি মদের বোতল উদ্ধার করে পুলিশ। পুলিশ ও  বিএসএফের ৬৯ ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে এই অভিযান চলে। রাজনগর ব্লকের একিনপুরের তেবারিয়া মুসলিম পাড়ার বাসিন্দা জাপান মিয়ার বাড়িতে চলে এই অভিযান । দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযানের পর জাপান মিয়ার বাড়ি থেকে বাংলাদেশী টাকা সহ অবৈধভাবে মজুত করে রাখা নেশাসামগ্ৰী  উদ্ধার করে পুলিশ। সেই সাথে পুলিশ জাপান মিয়াকে গ্রেপ্তার করে।  উদ্ধারকৃত টাকা সহ অবৈধ সামগ্ৰী রাজনগর পি আর বাড়ি থানাতে নিয়ে আসে । পুলিশ এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে রাজনগর পিআরবাড়ি থানাতে যার নম্বর  পি আর বি – ২০২৩/০৬৩। আজ দুপুরে জাপান মিয়াকে রাজনগর পিআরবাড়ি থানা থেকে বিলোনিয়া দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। জাপান মিয়ার সাথে আর কে কে জড়িত থাকতে পারে , কোথায় পেল এতো বাংলাদেশের টাকা, কি কারনে তার কাছে এই বাংলাদেশের টাকা তা নিয়ে পুলিশ  তদন্ত শুরু করেছে । পুলিশ রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top