News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বিরোধী অভিযানে সাফল্য পিআরবাড়ি থানার পুলিশ
Image

নেশা বিরোধী অভিযানে সাফল্য পিআরবাড়ি থানার পুলিশ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ।গোপন খবরের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশী ১০ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকা, দুইটি ওয়াকি টকি, দুটি দূরবীন, ৪৫০ বোতল কফ সিরাপ, ছয় কেজি গাঁজা, প্রায় ১৫০ টি মদের বোতল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে,  গোপন সংবাদের সূত্রে গতকাল খবর আসে রাজনগর একিনপুরের তেবারিয়া মুসলিম পাড়ার বাসিন্দা জাপান মিয়ার বাড়িতে বাংলাদেশী  টাকা সহ বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক পুলিশ জাপান মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে বসত ঘর সহ বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। সাথে জাপান মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top