News Flash

Image

ছয় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত ১ 

আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত দিন দিন বেড়ে চলছে। নেশাকারবারিরা নতুন পন্থা অবলম্বন করে বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী পাচার করে যাচ্ছে । গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি সাবানের বাক্সে প্রচুর গাঁজা  উদ্ধার করেছে খোয়াই থানার পুলিশ। সাথে এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে থানায় খবর আসে একটি বিলাসবহুল গাড়ি গাঁজা নিয়ে আগরতলা থেকে কমলপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সেই খবরের ভিত্তিতে গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। গাঁজা পাচারকারী গাড়িটিকে ঢলাবিল চৌমুহনী সংলগ্ন এলাকায় আসামাত্র আটক করে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষাধিক টাকা হবে।

সাথে কমলপুরের বাসিন্দা সৌমিত্র কর্মকার নামে এক যুবককে আটক করা হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top