News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী শক্তি বন্ধন বিলের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার আনন্দ উল্লাস
Image

নারী শক্তি বন্ধন বিলের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার আনন্দ উল্লাস

আগরতলা, ২০ সেপ্টেম্বর: সংসদে নারী শক্তি বন্ধন বিল পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বুধবার বিজেপি রাজ্য কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার সদস্যরা মিষ্টি মুখ করে বাজি ফাটিয়ে এই দিনটি উদযাপন করেছেন। উল্লেখ্য নারী শক্তি বন্ধন বিলের মাধ্যমে সংসদে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এই সম্পর্কে বলতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের দিকে জোর দিয়েছেন। দেশের প্রত্যেক নারীকে এগিয়ে আসতে সাহায্য করেছেন। এমনকি এবার সংসদেও নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এদিন। এদিন বিজেপি রাজ্য কার্যালয়ের সামনে মহিলা মোর্চার সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মেতে উঠেন। একযোগে রাজ্যের সব মহকুমাতেও এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেতৃত্ব।

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top