News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের শিক্ষা, স্বাস্থা, স্ব-নির্ভরতা সার্বিক বিকাশের লক্ষ্যে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে : সুশান্ত 
Image

জনজাতিদের শিক্ষা, স্বাস্থা, স্ব-নির্ভরতা সার্বিক বিকাশের লক্ষ্যে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে : সুশান্ত 

আগরতলা, ২০ সেপ্টেম্বর: জনজাতিদের শিক্ষা, স্বাস্থা, স্ব-নির্ভরতা সার্বিক বিকাশের লক্ষ্যে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। 

এদিন শ্রী চৌধুরী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাজ্য বাজেটেও জনজাতিদের সার্বিক কল্যাণে ‘মুখ্যমন্ত্রী টাইবেল ডেভেলপমেন্ট মিশন’ চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুসারে এই প্রকল্পের জন্য প্রথম বছরে ৩০ কোটি টাকার আর্থিক বরাদ্দ রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে এর জন্য অর্থ বরাদ্দ করা হবে।

 তিনি জানান, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু করবে। এর মাধ্যমে জনজাতি এলাকায় রাস্তাঘাট, পানীয়জলের ব্যবস্থাসহ যুবক- যুবতীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জনজাতি কল্যাণে ‘মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন’ চালু রাজ্য সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top