News Flash

  • Home
  • খেলা
  • জুয়েলসকে ন্যূনতম গোলে হারিয়ে বীরেন্দ্র জয়ে ফিরলেও অবনমনের শঙ্কা কাটেনি
Image

জুয়েলসকে ন্যূনতম গোলে হারিয়ে বীরেন্দ্র জয়ে ফিরলেও অবনমনের শঙ্কা কাটেনি

বীরেন্দ্র ক্লাব: ১(বিকন)

জুয়েলস এসোসিয়েশন: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বীরেন্দ্র ক্লাব। হারিয়েছে জুয়েলস এসোসিয়েশনকে ন্যূনতম গোলের ব্যবধানে। এই জয়ের সুবাদে বীরেন্দ্র ক্লাব আরও ৩ পয়েন্ট পেয়ে ৭ ম্যাচের শেষে মোট ৬ পয়েন্ট পেয়েছে। তবে অবনমন থেকে নিজেরা আদৌ রেহাই পাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা বীরেন্দ্র ক্লাবের আর একটি ম্যাচ রয়েছে, সেটি রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। মাঠে রামকৃষ্ণ ক্লাবকে হারানোর মতো অঘটন ঘটলে হয়তো বীরেন্দ্র ক্লাব অবনমনের হাত থেকে রেহাই পেয়ে যাবে। অন্যথায় নয়। এদিকে অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে আরও দুটি ক্লাব ফ্রেন্ডস ইউনিয়ন এবং টাউন ক্লাব শিবিরে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। কেননা ফ্রেন্ডস ইউনিয়নের আরও দুটো ম্যাচ রয়েছে যথাক্রমে লাল বাহাদুর ব্যায়ামাগার এবং এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। টাউন ক্লাবেরও আরও দুটো ম্যাচ রয়েছে যথাক্রমে ফরওয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। প্রথম সারির দল হিসেবে এই দল গুলোর বিরুদ্ধে টাউন ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন কতটুকু লড়াই করতে পারে, তাই এখন দেখার বিষয়। এই পর্যন্ত লীগ তালিকার পরিসংখ্যান অনুযায়ী বীরেন্দ্র ক্লাবকেই অবনমনের তালিকায় প্রথম সারিতে রাখতে হচ্ছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের ২৮ তম ম্যাচে আজ, বীরেন্দ্র ক্লাব ন্যূনতম গোলে জুয়েলস কে পরাজিত করে ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলা শুরুতে তিন মিনিটের মাথায় বীরেন্দ্র ক্লাবের বিকন চাকমার গোলে দল এক-শূন্যতে লিড নেয়। পরবর্তী সময়ে জুয়েলসের ছেলেরা গোলটি শোধ করার লক্ষ্যে একাধিকবার প্রয়াস নিলেও কার্যত পেড়ে ওঠেনি। পক্ষান্তরে বীরেন্দ্র ক্লাবও রক্ষণভাগে যথেষ্ট গুরুত্ব দিলে প্রথমার্ধের পরবর্তী সময়ের পাশাপাশি দ্বিতীয়ার্ধেও নিজেদের শিবির সুরক্ষিত রেখে দেয়। খেলার দুই অর্ধে দু’দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়। তবে দ্বিতীয় গোলের সন্ধান কেউ দিতে পারেনি। শেষ পর্যন্ত বীরেন্দ্র ক্লাব ন্যূনতম গোলে ফের জয়ের মুখ দেখল। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, অসীম বৈদ্য, তপন কুমার দেবনাথ ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: রামকৃষ্ণ ক্লাব ও এগিয়ে চলো সংঘ, বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top