News Flash

  • Home
  • দেশ
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশে, চম্বাতে মৃদু তীব্রতার কম্পন
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশে, চম্বাতে মৃদু তীব্রতার কম্পন

শিমলা, ২০ সেপ্টেম্বর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা জেলা। বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ ২.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চম্বা জেলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ ২.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চম্বা জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩২.৫৪ অক্ষাংশ ও ৭৫.৯৯ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। জম্মু ও কাশ্মীরের পহেলগাম থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এছাড়াও হিমাচল প্রদেশের শিমলা থেকে ১৯৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে, জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে ১৮১ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে ছিল উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top