News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বদরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে স্কুল ছাত্র, উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধ
Image

বদরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে স্কুল ছাত্র, উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধ

বদরপুর (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে এক স্কুল ছাত্রের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ জনতা। আহত স্কুল ছাত্র স্থানীয় দেবনগরের বাসিন্দা মানব চক্রবর্তী বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে।

ঘটনার বিবরণে জানা গেছে, জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে যাওয়ার সময় এএস ১০ ডি ৭৫৫৬ নম্বরের সাদা রঙের আল্টো কার পিছন থেকে ধাক্কা মারে মানবকে। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। প্রত্যক্ষদর্শীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যান শ্রীগৌরী প্রাথমিক হাসপাতালে। কিন্তু অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের ডাক্তাররা তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর উত্তেজনা ছড়ায় বদরপুরে। দুর্ঘটনা সংগঠিত করে গাড়ি ফেলে গা ঢাকা দেয় চালক। আর এতেই ক্ষুব্ধ জনতা প্রতিবাদমুখী হয়ে জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেন। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় বদরপুর পুলিশের একটি দল। ছুটে যান সার্কল অফিসার। প্রশাসনিক আধিকারিকদের সামনে পেয়ে আহত ছাত্রকে এককালীন সাহায্যের দাবি তুলেন তাঁরা।

এদিকে প্রায় এক ঘণ্টার বেশি অবরোধ থাকার ফলে জাতীয় সড়কের দু দিকে সৃষ্টি হয় চরম যানজট। যদিও পুলিশি হস্তক্ষেপে কিছু সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় অনেকে অভিযোগ করে জানান, এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। জাতীয় সড়কে ছোটবড় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। শিলচর অভিমুখী কারটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল। অভারটেক করতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top