News Flash

Image

বিদ্যুতের সংস্পর্শে এসে পাথারকা‌ন্দি‌তে মৃত এক

পাথারকান্দি (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : স্বগৃহে বিদ্যুৎ লাইনের সংস্প‌র্শে এসে বে‌ঘো‌রে প্রাণ হারা‌লেন এক ব্যক্তি। মৃ‌তের নাম‌ গো‌বিন্দ সিনহা। বা‌ড়ি পাথারকা‌ন্দি থানাথীন বিলবাড়ি গ্রামে।

জানা গে‌ছে, আজ মঙ্গলবার সকা‌লে গো‌বিন্দ সিনহা নিজের ঘ‌রে বিদ্যুতের বো‌র্ডে সুইচ দি‌তে গে‌লে ঘ‌টে বিপ‌ত্তি। বিদ্যুতের শর্টসা‌র্কিট হ‌য়ে গে‌লে তি‌নি ত‌ড়িদাহত হ‌য়ে মা‌টি‌তে লু‌টে প‌ড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁকে ত‌ড়িঘ‌ড়ি পাথারকান্দি সামূ‌হিক হাস‌পাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌লেও শেষ রক্ষা হয়‌নি। কর্তব্যরত চি‌কিৎসক গোবিন্দবাবুকে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

মর্মা‌ন্তিক এই খবর শুনে হাসপাতালে ছু‌টে যান বি‌জে‌পির বি‌ভিন্ন পদমর্যাদার কার্যকর্তা। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানা থেকে পু‌লি‌শ গিয়ে গোবিন্দ সিনহার মৃত‌দেহটি ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সি‌ভিল হাস‌পাতা‌লে পাঠিয়ে দেয়। গোবিন্দবাবু স্ত্রী, এক পুত্র ও কন্যা রেখে মৃত্যুবরণ করেছেন। তাঁর অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top