News Flash

  • Home
  • দেশ
  • আদিত্য-এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে : ইসরো
Image

আদিত্য-এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে : ইসরো

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নিজের কাজ শুরু করে দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১। সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, আদিত্য-এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে। আদিত্য-এল ১-এ থাকা এসটিইপিএস যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে।

ইসরো সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছে, এই তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে। উল্লেখ্য, সূর্যকে অন্বেষণের আকাঙ্খায় নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল ১। এর আগে গত ১৫ সেপ্টেম্বর চতুর্থবার কক্ষপথ বদল করেছে আদিত্য-এল ১। সূর্যের পথে আদিত্য-এল ১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে ১৯ সেপ্টেম্বর, ভোররাত ০২.০০ মিনিট নাগাদ।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top