News Flash

  • Home
  • দেশ
  • নাসিকে গাড়ি ও কন্টেইনারের মধ্যে সংঘর্ষে বিজেপি কাউন্সিলর সহ মৃত ৪
Image

নাসিকে গাড়ি ও কন্টেইনারের মধ্যে সংঘর্ষে বিজেপি কাউন্সিলর সহ মৃত ৪

নাসিক, ১৮ সেপ্টেম্বর (হি.স) : নাসিক জেলার মুম্বাই-আগ্রা হাইওয়েতে একটি গাড়ি ও কন্টেইনারের মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে চান্দওয়াড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ধুলে জেলায় বিজেপি কাউন্সিলর কিরণ হরিশচন্দ্র আহিররাও তাঁর তিন সঙ্গীর সঙ্গে গাড়িতে করে নাসিক থেকে ধুলের উদ্দেশে যাচ্ছিলেন। রাস্তায় তাদের গাড়ির সঙ্গে কন্টেনারের সংঘর্ষ বাঁধলে দুর্ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের নাসিক জেলার মুম্বই-আগ্রা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। মুম্বই-আগ্রা হাইওয়েটি চান্দওয়াড় হাইওয়ে নামেও পরিচিত। চান্দওয়াড় এলাকার নমোকার তীর্থের সামনে একটি কন্টেইনারের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। মৃতদের নাম, কিরণ হরিশচন্দ্র অহিরাও, অনিল বিষ্ণু পাতিল, কৃষ্ণকান্ত চিন্ধা মালি এবং প্রবীণ মধুকর পাওয়ার। ঘটনার খবর পাওয়া মাত্রই চান্দওয়াড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top