News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাইডুর গ্রেফতারির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ টিডিপি-র, রামমোহন বললেন সংসদে বিষয়টি উত্থাপন করব
Image

নাইডুর গ্রেফতারির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ টিডিপি-র, রামমোহন বললেন সংসদে বিষয়টি উত্থাপন করব

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতারের প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন টিডিপি সাংসদরা। সোমবার সকালে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান টিডিপি সাংসদরা। অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

টিডিপি সাংসদ রামমোহন নাইডু কিনজারাপু বলেছেন, “আমাদের নেতা চন্দ্রবাবু নাইডুকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা প্রমাণ পেশ করা হয়েছে। কোনও প্রমাণ নেই, তারপরও তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি একজন সাইকোর মতো আচরণ করছেন। কোনও বিরোধী দলের নেতা আওয়াজ তোলার চেষ্টা করলে তাঁদের কারাগারে পাঠানোর চেষ্টা করা হয়। তাই, আমরা এখানে প্রতিবাদ করছি যে অন্ধ্রপ্রদেশে গণতন্ত্র রক্ষা করা উচিত।” তিনি আরও বলেন, “আমরা অবশ্যই এই বিষয়টি সংসদে উত্থাপন করব।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top