News Flash

  • Home
  • দেশ
  • দ্বারকা যাওয়ার দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর
Image

দ্বারকা যাওয়ার দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিবার দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণের উদ্বোধন করেন। এই সম্প্রসারণের ফলে এখন থেকে দ্বারকা সেক্টর ২১কে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ নামে একটি নতুন প্রতিষ্ঠিত মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত করবে ৷ উদ্বোধনের পর, তিনি ট্রেনে চেপে খানিকটা পথ অতিক্রম করেন ৷ বর্ধিতকরণের জন্য যাত্রী পরিষেবা রবিবার বিকেল ৩টে থেকে শুরু হবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

মোদী রবিবার দ্বারকায় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের প্রথম ধাপ উন্মোচন করবেন। যা যশোভূমি নামে পরিচিত। এই সেন্টারটি ১৮.৯ লক্ষ বর্গ মিটারের বেশি প্রকল্প এলাকা ও ১.৮ লক্ষ বর্গ মিটারের বেশি বিল্ট আপ এলাকা জুড়ে তৈরি করা হয়েছে। ভারত মন্ডপমের পরে প্রদর্শনী এবং সম্মেলনের জন্য এটি দ্বিতীয় সম্মেলন কেন্দ্র। এই কেন্দ্রটি সম্প্রতি সমাপ্ত হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের আয়োজক হিসেবে ভূমিকা পালন করেছিল। দিল্লি ট্র্যাফিক পুলিশ রবিবার পশ্চিম দিল্লি, দ্বারকা এবং গুরগাঁওতে বেশ কয়েকটি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ এই সম্প্রসারণের ফলে আজ এনএইচ-৪৮-এ পাঞ্জাবি বাগ এলাকা, ইউইআর-আইআই, পেরাগড়ি, মীরা বাগ রোড এলাকায় যান চলাচল প্রভাবিত হবে।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top