আগরতলা, ১৬ সেপ্টেম্বর : রাতের আঁধারে ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অধীন প্রেমতলা বাজার সংলগ্ন এলাকার অগ্নিনির্বাপক দপ্তরের বহুমূল্যের আগরগাছ কেটে নিয়ে গেল চোরের দল।
জানা গেছে ,ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অধীন প্রেমতলা বাজার সংলগ্ন এলাকার অগ্নিনির্বাপক দপ্তরের বাউন্ডারি ওয়ালের ভেতরের পেছনদিকে ছিল একটি বিশাল আগরগাছ।রাতের আঁধারে চোরের দল গাছটি কেটে নিয়ে যায় ।
বিশিষ্ট সূত্রের খবরে জানা গেছে, অগ্নি নির্বাপক দপ্তরের কয়েকজন কর্মী মিলে আগোরকাট চোরা কারবারিদের সাথে সমঝোতা করে বহু লক্ষ টাকার বিনিময়ে গাছটি বিক্রি করে দিয়েছে। অগ্নি নির্বাপক দপ্তরের ইনচার্জ উমেশ চৌধুরী এ বিষয়ে জানতে চাইলে নীতি বলেন , এই ব্যাপারে কিছু বলতে পারেন না।

