News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, স্নায়ুচাপের যুক্তি উত্থাপন পবন খেরার
Image

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, স্নায়ুচাপের যুক্তি উত্থাপন পবন খেরার

হায়দরাবাদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ফের একবার বিশ্বের সেরা নেতার শিরোপা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই জনপ্রিয়তা নিয়ে এবার প্রশ্ন তুলল কংগ্রেস। শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, “যখন একটি দল এই কৌশলগুলি ব্যবহার করে, তখন আমাদের বোঝা উচিত পরবর্তীতে কী ঘটতে চলেছে। তিনি (প্রধানমন্ত্রী মোদী) বিশ্বনেতা হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে পেছনে ফেলেছেন? ঋষি সুনকের সঙ্গে নির্বাচন লড়তে হবে না। কেন আপনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন? এটি তাদের মধ্যে স্নায়ুচাপের বিষয়টি প্রকাশ্যে আনছে।”

বিভিন্ন টিভি চ্যানেলের অ্যাঙ্করদের বয়কট করা প্রসঙ্গে পবন খেরা বলেছে, “আমরা কাউকে নিষিদ্ধ, বয়কট অথবা কালো তালিকাভুক্ত করিনি। এটি একটি অসহযোগ আন্দোলন, সমাজে বিদ্বেষ ছড়ানো কাউকে আমরা সহযোগিতা করব না…তারা আমাদের শত্রু নয়। কিছুই স্থায়ী হয় না, আগামীকাল যদি তারা বুঝতে পারে যে তারা যা করছে তা ভারতের জন্য ভালো নয়, আমরা আবার তাদের অনুষ্ঠানে যোগ দেওয়া শুরু করব।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top