News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে ত্রিপুরা সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা পরিকল্পনা গ্রহন করেছে : টিংকু রায় 
Image

যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে ত্রিপুরা সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা পরিকল্পনা গ্রহন করেছে : টিংকু রায় 

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে ত্রিপুরা সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে একটি কর্ম পরিকল্পনা গ্রহন করেছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়।

এদিন টিংকু রায় বলেন, বর্তমানে সারা ভারত বর্ষ বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলি নেশার কড়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে এর থেকে আমাদের পার্বতী ত্রিপুরা রাজ্য ও ব্যাতিক্রম নয়।

 তাই রাজ্য সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে একটি কর্ম পরিকল্পনা গ্রহন করেছে।এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আগামি দূর্গা পূজা কালিন সময়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ত্রিপুরা সরকার সারা রাজ্য ব্যাপী নেশামুক্ত অভিযান প্রকল্প বাস্তবায়ন করার জন্য রাজ্যের প্রত্যেক জেলা, মহকুমা ও ব্লক এলাকায় সকল দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলিকে স্বউদ্যোগে নেশাআসক্তি থেকে জনসাধারনকে বিরত থাকার জন্য সচেতনতা মূলক পরিকল্পনা নিতে আহব্বান করা হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলি তাদের পুজা পোন্ডেলের থিমের সাথে নেশা মুক্ত সুস্থ যুব সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতা মূলক প্রদর্শনী যেমন ডিসপ্লে বোর্ড, পোস্টার, ফ্লেক্স, সহ অন্যান্য নানা ভাবে প্রচার করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করতে বিনীতভাবে আবেদন করা হচ্ছে।

তারঁ কথায়, দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলির এমন মহতি কর্মসূচীর ফল যেমন রাজ্যবাসী পাবে তেমনি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই সকল কর্মসূচীর পর্যালোচনা করে পুরস্কৃত করা হবে।

সারা রাজ্যের সকল দূর্গা পূজা আয়োজক ক্লাব গুলিকে এই নেশা বিরোধী অভিযানে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top