News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেআরবিটি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী টিংকু রায়, খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে গ্রুপ-ডি পদের জন্য মৌখিক পরীক্ষা
Image

জেআরবিটি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী টিংকু রায়, খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে গ্রুপ-ডি পদের জন্য মৌখিক পরীক্ষা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর : ৷ সদ্য প্রকাশিত জেআরবিটি গ্রুপ-সি এর ফলাফল নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন মন্ত্রী টিংকু রায়। খুব শীঘ্রই শুরু হবে মৌখিক পরীক্ষা। এমনকি জেআরবিটি গ্রুপ-ডি পদের জন্য মৌখিক পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী টিংকু রায় এদিন জেআরবিটি এর ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন, গ্রুপ-সি পদে মোট ২৪৩০ শূন্যপদ ছিল। তার মধ্যে ১৯০০ এর উপরে চাকুরীপ্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। আরও প্রায় সাড়ে ৪০০ এর মতো শূন্যপদ রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বেশ কিছু পদে এখনো শূন্যপদ রয়েছে। কারণ হিসেবে তিনি জানান, যে দিব্যাঙ্গজনদের জন্য যে পদ রয়েছে সেগুলি এখনো পূরণ হয়নি। কেননা তাদের জন্য যে মানদণ্ড স্থির করা হয়েছিল সেগুলি পরিপূর্ণ করতে পারেননি বেশ কয়েকজন চাকুরীপ্রার্থী। সেই কারনেই এই পদগুলি খালি রয়েছে। এছাড়াও পাম্প অপারেটরের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষায় পাশ করতে পারেননি অনেকেই। তাই এই বিভাগে বেশ কিছু পদ খালি রয়ে গেছে। বাকি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।  

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top