News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল নিষ্কাশনের ড্রেইনে মাটি ভরাটের ফলে ধানের ফসল বিনষ্ট
Image

জল নিষ্কাশনের ড্রেইনে মাটি ভরাটের ফলে ধানের ফসল বিনষ্ট

আগরতলা , ১৪ সেপ্টেম্বর : জল নিষ্কাশনের ড্রেইনে মাটি ভরাটের ফলে ধানের ফসল বিনষ্ট। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ক্ষতির কথা তুলে ধরলো ধর্মনগর পূর্ব হুরুয়ার এক ক্ষতিগ্রস্থ কৃষক।

জানা যায় ,ধর্মনগর পূর্ব হুরুয়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সীতেষ দাস। বৃহস্পতিবার তার ধানের ক্ষেতের ফসল বিনষ্ট হওয়ার চিত্র তুলে ধরতে গিয়ে জানিয়েছেন যে পূর্ব হুরুয়া রাস্তার পাশের জমিতে সে দীর্ঘ বছর থেকে চাষাবাদ করে আসছে। কিন্তু এবছর ধান গাছ লাগানোর পর জলনিস্কাশনের অভাবে ক্ষেতের ফসলে পচন ধরেছে।
কেননা জল নিষ্কাশনের একমাত্র ড্রেইনটিতে পার্শ্ববর্তী জায়গার মালিক মিনতি নাথ মাটি- ভরাট করে বন্ধ করে দিয়েছেন। অথচ এই জল নিষ্কাশনের ড্রেইনটি স্থানীয় পঞ্চায়েতের অধীনে রয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে কয়েক মাস আগেও পরিষ্কার করা হয়েছিল। কিন্তু বিগত ১০ দিন আগে জল নিষ্কাশনের একমাত্র পথটি পার্শ্ববর্তী মালিক মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। এমনকি ধর্মনগর থানায় অভিযোগ জানালে কর্তৃপক্ষরা একবার ঘুরে দেখেই দায়িত্ব খালাস করে দেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top