News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজের অসহায় ও দুর্বল অংশের মানুষের কল্যাণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর অঙ্গীকারবদ্ধ: টিঙ্কু রায়
Image

সমাজের অসহায় ও দুর্বল অংশের মানুষের কল্যাণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর অঙ্গীকারবদ্ধ: টিঙ্কু রায়

আগরতলা ১৪ সেপ্টেম্বর : সমাজের অসহায় ও দুর্বল অংশের মানুষের কল্যাণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর অঙ্গীকারবদ্ধ। আজ আগরতলার কুঞ্জবনে পেনশনার্স আবাস আশ্রয়ের কনফারেন্স হলের কর্মশালায় একথা বলেন সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় ।

এদিনের কর্মশালা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিনের কর্মশালা পশ্চিম ত্রিপুরা জেলার জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় জেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এদিন শ্রী রায় বলেন, জনপ্রতিনিধিগণ হচ্ছেন জনগণের সেবক। তাই সমাজকল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবা সম্পর্কে জনপ্রতিনিধিদের অবহিত থাকতে হবে। জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনসাধারণের কাছে এই প্রকল্প ও পরিষেবাগুলি তুলে ধরা বলে জানান তিনি।

তিনি আশা ব্যক্ত করেন, এই কর্মশালা জনপ্রতিনিধিদের সমাজকল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ে সহায়ক ভূমিকা নেবে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top