News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভরতপুর সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
Image

ভরতপুর সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী এক্স-র মাধ্যমে পোস্ট করে লেখেন, রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ভয়াবহ দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের অপূরণীয় ক্ষতির জন্য মন্ত্রী গভীর শোকপ্রকাশ করেন। শাহ বলেন, তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, বুধবার রাজস্থানের ভরতপুর জেলায় ট্রেলার ও বাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভরতপুর জেলার হানত্রার কাছে জয়পুর-আগ্রা হাইওয়ের ওপর। গুজরাট থেকে ৬০ জন মথুরায় বাসে করে যাচ্ছিলেন। বাসটি ভরতপুরে পৌঁছলে দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top