News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এবার আলু বোঝাই গাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার
Image

এবার আলু বোঝাই গাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা,৷১৩ সেপ্টেম্বর : একটি আলু বোঝাই গাড়ি আটক করে সেই গাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলেও গাড়ির চালক পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা পশ্চিম জেলার চম্পক নগরে। জানা যায় বহিরাজ্য থেকে একটি লরি চোরাই বাড়ি সীমান্ত পার হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে চম্পক নগর এলাকায় পৌঁছলে জিরানিয়া থানা ও চম্পকনগর থানার পুলিশ সন্দেহভাজন গাড়িটিকে আটক করতে সক্ষম হয় ।  গাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হলেও দুই থানার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল নেশা সামগ্রী পাচারকারী গাড়ি চালক। পুলিশের ব্যর্থতা নিয়ে আঙ্গুল উঠল বুধবার। জানা যায়, চম্পক নগর এবং জিরানিয়া থানা পুলিশের যৌথ উদ্যোগে চম্পকনগর এলাকায় গাড়ি চেকিং -এর সময় আলু  বোঝাই গাড়ি থেকে ৪২ বস্তা এসকাফ কফ সিরাপ আটক করতে সক্ষম হয় পুলিশ।
চম্পক নগর থানার পুলিশ জানায়, যার বাজার মূল্য আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষাধিক টাকা হবে। তবে কাউকে আটক করা যায়নি। গাড়ির চালক পলাতক। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় চালক। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।  প্রশ্ন উঠছে দুই থানার পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকে তাহলে কিভাবে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয়? নাকি এর পেছনে রয়েছে দুই থানার পুলিশের কোন গোপন বোঝাপড়া? তবে সঠিক তদন্ত হলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসতে পারে বলেই ধারনা তথ্যবিজ্ঞ মহলের। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top