News Flash

  • Home
  • Uncategorized
  • জুলির মৃতদেহেও যৌন লালসা চরিতার্থ করেছিল পাঁচ কিশোর
Image

জুলির মৃতদেহেও যৌন লালসা চরিতার্থ করেছিল পাঁচ কিশোর

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ মে৷৷ তেলিয়ামুড়ার হদ্রাইয়ের দার্জিলিং টিলার জুলি জমাতিয়া হত্যাকান্ডে আরও পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে৷ জুলি জমাতিয়াকে হত্যার পর মৃতদেহে ঐ পাঁচ কিশোর তাদের যৌন চাহিদা তৃপ্তি করেছে৷ জুলির মৃতদেহে ধর্ষণ করা হয়েছে৷ এই বর্বরোচিত ঘটনা প্রকাশ্যে আসতেই জনমনে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি হয়েছে৷
শনিবার তেলিয়ামুড়া থানার পুলিশ যে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে তারা হল শুধরাই জমাতিয়া, বিনয় জমাতিয়া, থাইলেন জমাতিয়া, বিরলা জমাতিয়া এবং শাফলা জমাতিয়া৷ প্রত্যেকের বয়স ১৭ বছর৷ এদিন দুপুর ১২টা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে৷ পরে খোয়াই কোর্টে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, কোর্ট বন্ধ হয়ে যাওয়ায় খোয়াইয়ে তাদের লকআপে রাখা হয়েছে৷
এই হত্যাকান্ডের মূল অভিযুক্ত খাকথাং মুন্ডা পুলিশের জেরায় জানিয়েছে, ধৃত এই পাঁচ কিশোর ঐরাতে তার সাথে ছিল৷ জুলিকে মাথায় আঘাত করে ধর্ষণের পর খাকথাং জুলিকে হত্যা করে৷ পরে ঐ পাঁচ কিশোর জুলির মৃতদেহে ধর্ষণ করে যৌন লালসা চরিতার্থ করে৷
প্রসঙ্গত, এই হত্যাকান্ডের পেছনে রয়েছে ত্রিকোণ প্রেম৷ জুলিকে খাকচাং মুন্ডা নামে এক যুবক প্রেম প্রস্তাব দিয়েছিল৷ এই প্রস্তাব খারিজ করে দেয় জুলি৷ থাইলান জমাতিয়া নামে এক কিশোরের সাথে জুলির প্রণয়ের সম্পর্ক ছিল৷ প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় খাকচাং মুন্ডা ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র করে জুলিকে শেষ করে দেওয়ার৷ সেই মোতাবেক জুলির বান্ধবী করিণা জমাতিয়া সহ আরও পাঁচজনকে তার সাথে নেয়৷ করিণা ঐদিন সন্ধ্যা সাতটা নাগাদ জুলিকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে ফুসলিয়ে৷ তারপর তারা দার্জিলিং টিলা থেকে দুস্কি বাজারে গিয়ে সেখান থেকে ডেনড্রাইট ও কলা কিনে৷ তারপর দার্জিলিং টিলার শ্মশান সংলগ্ণ এলাকায় সবাই মিলে নেশা করে৷ নেশায় বঁুদ হয়ে একসময় খাকচাং মুন্ডা জুলি জমাতিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করে৷ তারপর তাকে টেনে নিয়ে যায় পাশের ক্ষেতে৷ সেখানে সবাই খাকচাং ও তার সাকরেদরা গণধর্ষণ করে জুলিকে হত্যা করে৷ শুক্রবার খাকচাং এবং করিনাকে পুলিশ আদালতে তোলে৷ আদালত করিণাকে জুভেইনাল হোমে পাঠায়৷ অন্যদিকে খাকচাংকে রিমান্ডে পাঠায়৷ পুলিশের জেরায় খাকচাং গোটা ঘটনা সবিস্তারে জানিয়েছে বলে থানা সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top