News Flash

  • Home
  • দেশ
  • বিহারের সীতামঢ়ীতে মিড-ডে মিল খেয়ে অসুস্থ বহু শিশু, চিকিৎসার পর সবাই সুস্থ
Image

বিহারের সীতামঢ়ীতে মিড-ডে মিল খেয়ে অসুস্থ বহু শিশু, চিকিৎসার পর সবাই সুস্থ

সীতামঢ়ী, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বিহারের সীতামঢ়ী জেলায় একটি প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ৫০টি শিশু। ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল সীতামঢ়ী জেলার ডুমরা ব্লকের একটি প্রাথমিক স্কুলে। অসুস্থ অবস্থায় প্রত্যেকটি শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসার পর সবাই এখন সুস্থ। বুধবার সকালে সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সুধা ঝা বলেছেন, এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার ডুমরা ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খাওয়ার পরে প্রায় ৫০টি শিশু পেটে ব্যথা এবং বমি করতে থাকে। শিশুদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সব শিশুই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। ডাঃ সুধা ঝা বলেছেন, অভিযোগ অনুযায়ী, মিড-ডে মিলের মধ্যে একটি গিরগিটি পাওয়া গিয়েছে।সবাই একই খাবার খেয়েছিল। সব শিশুই এখন স্থিতিশীল এবং উপসর্গমুক্ত। আমরা শিশুদের পর্যবেক্ষণে রেখেছি। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। শিশুদের সঙ্গে আছেন তাঁদের বাবা-মা। চিন্তার কিছু নেই।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top