News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো থেকে শুভেচ্ছার ঢালি নিয়ে প্রিয়াঙ্কা আজ আইপিএল ট্রায়ালের উদ্দেশ্যে
Image

এগিয়ে চলো থেকে শুভেচ্ছার ঢালি নিয়ে প্রিয়াঙ্কা আজ আইপিএল ট্রায়ালের উদ্দেশ্যে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। ত্রিপুরার মহিলা ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম। আই পি এলের ট্রায়ালে ডাক পেলেন এক ক্রিকেটার। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের অলরাউন্ডার প্রীয়াঙ্কা দাস আই পি এলের ট্রায়াল দিতে মঙ্গলবার গুজরাট যাচ্ছেন। গুজরাট টাইটেন্স দলে ১৩-‌১৫ সেপ্টেম্বর ট্রায়াল দেবেন। সোমবার ছোট্ট তথা বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রীয়াঙ্কাকে অগ্রিম শুভেচ্ছা জানালো তাঁর দল এগিয়ে চলো সঙ্ঘের কর্তারা। উমাকান্ত আকাদেমির সামনের মাঠে প্রীয়াঙ্কার হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেওয়া হয় সঙ্ঘের পক্ষ থেকে। পরে সঙ্গের সচিব সুমন্ত গুপ্ত বলেন, “রাজ্যের গর্ব এখন প্রীয়াঙ্কা। ওর দিকেই আগামী তিন দিন তাঁকিয়ে থাকবে রাজ্যের ক্রীড়াপ্রেমীরা। বিশ্বাস করি গুজরাট টাইটেন্স দলে সুযোগ পেয়ে নজীর গড়বে ওই অলরাউন্ডারটি। যা দেখে অনুপ্রানিত হবে রাজ্যের খুদে ক্রিকেটাররাও”। ২০০৫ সালে ক্রিকেট অনুরাগী থেকে আত্মপ্রকাশ ডান হাতি ওই অলরাউন্ডারটি। দুবছর পার না হতেই ত্রিপুরার হয়ে সুযোগ পেয়ে যায় জাতীয় ক্রিকেটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত ত্রিপুরার হয়ে ১০০ এর উপর ম্যাচ খেলে নিয়েছেন। বল হাতে উইকেট ১২৯ টি। ব্যাট ও বলের পাশাপাশি দুরন্ত ফিল্ডিংও করেসে। অগ্রিম সংবর্ধনা পেয়ে আপ্লুত প্রীয়াঙ্কা বলেন,”আমার উপর রাজ্যবাসীর আশা এবং প্রত্যাশা বেশী। চেষ্টা করবো আই পি এলে খেলার সুযোগ করে নিতে”। সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সঙ্ঘের দুই কোচ ‌‌দেবজ্যোতি দত্ত, বিশ্ব রঞ্জন সাহা এবং সঙ্ঘের খুদে ক্রিকেটাররা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top