News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতার স্কুলের সামনে থেকে ছাত্রকে ‘অপহরণ’
Image

কলকাতার স্কুলের সামনে থেকে ছাত্রকে ‘অপহরণ’

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : স্কুলের সামনে থেকে ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। দক্ষিণ কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে হয়েছে এই ঘটনা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পরে কসবা থেকে সেই ছাত্রকে উদ্ধার করা হয়।

অভিযোগ, মারধর করে অ্যান্ড্রিউজ় হাই স্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রকে বাইকে তোলা হয়েছে। তার পর পালিয়ে গিয়েছেন অভিযুক্তেরা। লেক থানায় অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে স্কুলে পৌঁছয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী পড়ুয়ারা জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে বেরিয়েছিল ওই পড়ুয়া। তখন তাকে ঘিরে ধরে কয়েক জন। মারধর করে। পড়ুয়াদের দাবি, এর পর ওই ছাত্রকে বাইকে তুলে নিয়ে যান অভিযুক্তেরা। স্কুলের সামনের একটি দোকানে বসানো সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যায়। সেই ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।

স্কুলের ছাত্রকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা স্বীকার করেছেন প্রধান শিক্ষক সুপ্রিয় মিত্র। তিনি বলেন, ‘‘স্কুলের ছাত্রেরা আমাকে জানিয়েছে, স্কুলের বাইরে রাস্তায় ওই ছাত্রকে সাত-আট জন মিলে প্রথমে মারধর করেন। তার পর তাকে বাইকে তুলে নিয়ে চলে যান। বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে খতিয়ে দেখছে।’’ পরে উদ্ধার করা গেলেও এ ব্যাপারে এখনও পর্যন্ত গ্রেফতারের খবর পাওয়া যায়নি। কী ভাবে শহরের বুকে এই ঘটনা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে পথে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top