News Flash

  • Home
  • দেশ
  • প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী
Image

প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী

বোলপুর, ১০ সেপ্টেম্বর (হি. স.) : শেয়ার মার্কেটের নামে কোটি কোটি টাকার প্রতারণা করে গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী ঈশিতা শীল। এদিন ভোরে পশ্চিম গুরুপল্লীর একটি বাড়ি থেকে বোলপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি এই ছাত্রীর দাদাকে একই মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। বোলপুরে প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে ৩০ কোটি টাকা তুলেছিল তারা।

৩ ফেব্রুয়ারি বোলপুরে একটি নতুন চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস হয়েছিল ৷ এস এস কনসালটেন্সি নামে একটি সংস্থা তৈরি করে খোলা বাজার থেকে কমপক্ষে ৩০ কোটি টাকা তুলেছিলেন। দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধার শুভ্রায়ণ শীলকে গ্রেফতার করেছিল বোলপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বোলপুরের প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা করে তোলা হয়েছে শেয়ার মার্কেটের নামে । বাড়তি মুনাফার লোভ দেখিয়ে বোলপুরের বুকে একটি বড়সড় চিটফাণ্ড সংস্থা গড়ে তোলা হয়েছিল ।

এবার ওই সংস্থার কর্ণধার শুভ্রায়ণ শীলের বোন ইশিতা শীলকে গ্রেফতার করল পুলিশ। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী সে। আগেই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ৷ এতকাল গা ঢাকা দিয়ে ছিল সে। এদিন ভোরে পশ্চিম গুরুপল্লীর একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে । ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের হেফাজতের নির্দেশ দেন৷
উল্লেখ্য, এই চিটফাণ্ড সংস্থা বেশ কিছুদিন ধরে বোলপুর শহরে জাঁকিয়ে বসেছিল৷ খোলাবাজার থেকে টাকা তুলে দামি গাড়ি, মোবাইল সহ প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে দেখা যেত ভাই-বোনকে৷ রাতারাতি তাদের জীবন যাপনের ধরন বদলে যাওয়া চোখে পড়েছিল সকলের।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top