News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাগরাকাটায় স্ত্রীকে খুন স্বামীর ! গ্রেফতার অভিযুক্ত
Image

নাগরাকাটায় স্ত্রীকে খুন স্বামীর ! গ্রেফতার অভিযুক্ত

নাগরাকাটা, ১০ সেপ্টেম্বর (হি.স): নাগরাকাটায় হাসপাতালে মৃত্যু হল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম মহিলা । নাগরাকাটার চ্যাংমারি চা বাগানের এই ঘটনায় মৃত মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম রেশমা কাছুয়া। তাঁর স্বামী রামবিলাশ কাছুয়া । ওই দম্পতির বাড়ি চ্যাংমারির প্রেমনগর লাইনে। রেশমা বাগানের ২৩৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার কাজ করতেন। জানা গিয়েছে, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। অভিযোগ, বচসার সময় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে রামবিলাশ। গুরুতর জখম রেশমাকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। পরে তাঁকে মাল সুপারস্পেশালিটি হাসপাতাল এবং সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।

এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য যোগিতা কেরকেট্টা বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অভিযুক্ত ব্যক্তি মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা করত।’ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মহিলা তৃণমূল কংগ্রেসের নাগরাকাটা ব্লক কমিটির সভাপতি তথা অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনের শীর্ষ নেত্রী মৌসুমী ভট্টাচার্য।

Releated Posts

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ৭২ ঘণ্টার উদ্ধার তৎপরতা, মৃতদেহ শনাক্তকরণে লেগেছিল প্রায় তিন সপ্তাহ

আহমেদাবাদ, ১২ জুন (আইএএনএস) : আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তিতে সেই দুঃসহ দিনের স্মৃতি তুলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top