News Flash

Image

ফের ধর্মনগরের বুক থেকে চুরি গেল বাইক

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ক্রমাগত উত্তর জেলা সদর ধর্মনগরে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এখন চোরের দল ঘরবাড়ি বাদ দিয়ে বাইক চুরির দিকে বেশি মনোযোগী হয়েছে। তার মধ্যে পালসার বাইক চুরির ঘটনা ধর্মনগরে সর্বাধিক। রবিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে চলছিল কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের এক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে একটি পালসার বাইক যার নম্বর টি আর ০৫ ই৫০০৫, বাইকটি ছিল কালো রঙের ১২৫ সিসির বাইক। বিরাজ ধর দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি সে এসেছিল অনুষ্ঠানে তার কাজে। বেশ অনেকগুলি বাইক একসাথে দাঁড়া করানো ছিল। বের হয়ে সে দেখতে পায় তার বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজির পর বাইকটি না পেয়ে অবশেষে ধর্মনগর থানায় প্রশাসনের শরণাপন্ন হয়। থানার পুলিশ তার অভিযোগ লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য এই নিয়ে বেশ কয়েকটি পালসার বাইক ধর্মনগর শহরের বুক থেকে উধাও হয়ে গেল। পূর্বে একবার ক্রমাগত বাইক চুরির পর একটি গোপন সূত্র ধরে ধর্মনগর থানার পুলিশ পার্শ্ববর্তী রাজ্য আসামের পাথারকান্দি থেকে বেশ কিছু বাইক উদ্ধার করেছিল। এবারে এই চুরি কাণ্ড রুখতে পুলিশ উদ্যোগ গ্রহণ করুক, দাবী স্থানীয়দের।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top