News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই লড়াই করতে চায় কংগ্রেসঃ আশিস কুমার সাহা  
Image

লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই লড়াই করতে চায় কংগ্রেসঃ আশিস কুমার সাহা  

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা। রবিবার এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করতে চায়। তিনি এদিন রাজ্যে কংগ্রেস সিপিএম জোট নিয়ে পরোক্ষে ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি অনুষ্ঠিত রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এ ধরনের ফলাফল প্রত্যাশিত ছিল না। দেশের অন্যান্য রাজ্যগুলিতে অনুষ্ঠিত উপ নির্বাচন এবং ত্রিপুরায় অনুষ্ঠিত উপনির্বাচনে আকাশ-পাতাল ফারাক পরিলক্ষিত হয়েছে। ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনকে শাসকদল প্রহসনে পরিণত করেছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন মাত্র ৬ মাস আগে বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের প্রার্থী পাঁচ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু এবারের উপনির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর এই পরাজয় কোনভাবেই মেনে নেওয়া যায় না। উপ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বলেই এ ধরনের চিত্র পরিলক্ষিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিন তিনি পরোক্ষে বামেদেরও সমালোচনায় মুখর হন। তিনি বলেন শুধুমাত্র নির্বাচনে লড়াইয়ের জন্য লড়াই করলে চলবে না। নির্বাচনে লড়াই করতে হলে লড়াইয়ের মত লড়াই করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ইন্ডিয়া জোটের স্বার্থেই উপনির্বাচনে কংগ্রেস দল প্রার্থী দেয়নি। উপনির্বাচনে সিপিআইএম সেইভাবে লড়াই করতে পারেনি বলেও মন্তব্য করেন। নির্বাচনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আরো সক্রিয় লড়াই করা প্রয়োজন ছিল বলে অভিমত ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তিনি বলেন এই রাজ্যে বিজেপির প্রতি মানুষের অনাস্থা বেড়েছে। এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা স্পষ্টই বার্তা দিয়েছেন লোকসভা নির্বাচনে এই রাজ্যের দুটি আসনেই কংগ্রেস দল লড়াই করতে চায়। সর্বভারতীয় কংগ্রেসের বৈঠকে তিনি বিষয়টি তুলে ধরবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top