News Flash

  • Home
  • খেলা
  • অবনমন রুখতে ভাইটাল ম্যাচে বীরেন্দ্র ফ্রেন্ডস ইউনিয়ন মুখোমুখি আজ
Image

অবনমন রুখতে ভাইটাল ম্যাচে বীরেন্দ্র ফ্রেন্ডস ইউনিয়ন মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।।অপেক্ষাকৃত দুই দুর্বল প্রতিপক্ষ মুখোমুখি আগামীকাল। খেলবে বীরেন্দ্র ক্লাব এবং ফ্রেন্ডস ইউনিয়ন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ৯ দলীয় আসরে আপাতত দু‌-‌দলই রয়েছে পেছনের দিকে। ফলে লিগে কিছুটা এগিয়ে যেতে এবং অবনমনের খাড়া থেকে বাঁচতে দু-দলই আগামীকাল জয় চাইছে। দু-দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। শেষ ম্যাচে ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে জয় বাড়তি মনোবল জাগালো ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলারদের। কোচ মাখন লাল জমাতিয়া সাফল্য পাওয়া নিয়ে আশবাদী। আজ মূলত লড়াই হবে ত্রিপুরার ফুটবলের মক্কা হিসাবে পরিচিত জম্পুইজলা বনাম কিল্লা-‌র মধ্যে। জম্মুইজলার ফুটবলারদের নিয়ে গড়া বীরেন্দ্র ক্লাব চাইছে কিল্লার ফুটবলারদের নিয়ে গড়া ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে নিজেদের আধিপত্য বজায় রাখতে। ফলে লড়াই জমবে আশা করছেন ফুটবলপ্রেমীরা।‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top