News Flash

  • Home
  • খেলা
  • লাল বাহাদুরের জয় রুখে দিল রামকৃষ্ণ ড্র ম্যাচে গোল, কার্ড, পয়েন্ট সবই সমান

লাল বাহাদুরের জয় রুখে দিল রামকৃষ্ণ ড্র ম্যাচে গোল, কার্ড, পয়েন্ট সবই সমান

লাল বাহাদুর: ২

রামকৃষ্ণ ক্লাব: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। ভাইটাল ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। সবই সমান সমান। দুই দলের দুটি করে গোল। একটি করে লাল কার্ড। পয়েন্ট ভাগাভাগিতে এক-এক করে দুই দল। ‌ক্ষতি দুই দলেরই, তবে বেশি ক্ষতি লাল বাহাদুর ব্যয়ামাগারের। কেননা ইতোমধ্যে তারা গত ম্যাচেও হেরে পয়েন্ট খুইয়েছে। নিজেদের চতুর্থ ম্যাচের মাথায় লাল বাহাদুর ব্যায়ামাগার ও রামকৃষ্ণ ক্লাবের ম্যাচ দুই-দুই গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। ভাইটাল ম্যাচ ছিল। ‌কার্যত রামকৃষ্ণ ক্লাবের জয়ের ধারা ব্যাহত করে দিল লাল বাহাদুর। ‌পক্ষান্তরে বলা যায়, লাল বাহাদুরের নিশ্চিত জয় রুখে দিল রামকৃষ্ণ ক্লাব। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ১৮ তম ম্যাচে আজ লাল বাহাদুর ব্যায়ামাগার বনাম রামকৃষ্ণ ক্লাবের খেলাটি দুই দুই গোলে ড্র তে শেষ হয়েছে। তবে শ্যাম কুমারের জোড়া গোলে লাল বাহাদুর ব্যয়ামাগার জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে ছিল। অন্তিম মুহূর্তে রামকৃষ্ণ ক্লাবের এলেন সিংয়ের গোলে ম্যাচে সমতায় ফিরিয়ে আনে। তবে প্রথমার্ধের দুই গোলে লাল বাহাদুর ব্যয়ামাগার ২-০ তে লিড নিলেও দ্বিতীয়ার্ধে একটু রক্ষণাত্মক খেললে রামকৃষ্ণ ক্লাবের বিধ্বংসী আক্রমণে শেষ পর্যন্ত দুটি গোলই শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। ৭ মিনিটের মাথায় প্রথম গোল শ্যাম কুমারের। দ্বিতীয় গোল ৪১ মিনিটের মাথায়। দুই গোলে এগিয়ে লাল বাহাদুর শিবিরে স্বস্তির সঙ্গে জয়ের বাতাবরণ দেখা গেলেও শেষ রক্ষা করতে পারেনি। ৭৩ মিনিটের মাথায় কাচাং জমাতিয়া একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। খেলার শেষ মুহূর্তে ইনজুরি টাইমে এলেন সিং দ্বিতীয় গোলটি শোধ করলে আর জয় সূচক গোলের সন্ধান দিতে কারোর হাতেই সময় ছিল না। এদিকে খেলার শেষ মুহূর্তে রামকৃষ্ণ ক্লাবের রোশন সিং এবং লাল বাহাদুর ব্যায়ামাগারের রোনালদো দেববর্মা কে রেফারি লাল কার্ড দেখিয়ে একই সঙ্গে মাঠ থেকে বের করে দেন। উল্লেখ্য, খেলার ৩২ মিনিটের মাথায় লাল বাহাদুর ব্যায়ামাগারের ম্যানেজার দেবায়ন বণিককেও অখেলোয়ার সুলভ আচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন টিংকু দে, বিপ্লব সিংহ, পল্লব চক্রবর্তী ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম ফরোয়ার্ড ক্লাব। বিকেল সাড়ে তিনটায় , উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top