News Flash

  • Home
  • দেশ
  • মথুরায় এনকাউন্টারে গ্রেফতার পাঁচ দুষ্কৃতী, গুলিবিদ্ধ ৪ দুষ্কৃতী আহত
Image

মথুরায় এনকাউন্টারে গ্রেফতার পাঁচ দুষ্কৃতী, গুলিবিদ্ধ ৪ দুষ্কৃতী আহত

মথুরা, ৯ সেপ্টেম্বর (হি.স) : মথুরার গোবিন্দ নগর থানা এলাকায় এনকাউন্টারে পুলিশ এবং সোয়াট টিমের একটি যৌথ দল পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দ নগর থানা এবং সোয়াট টিম খবর পেয়েছিল যে চক্র তীর্থ ঘাটের পিছনে রাস্তায় বসে বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের দল সেখানে পৌঁছোলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা জবাব দেয়। ৪ জন দুষ্কৃতী আহত হয়। একজন অপরাধী আনাস পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

এরিয়া অফিসার সিটি অভিষেক তিওয়ারি জানান, ধৃত সালমান, শাহরুখ, ফয়েজ, রিয়াল, আনাস মথুরায় ডাকাতির পরিকল্পনা করছিল। সংঘর্ষের পর পুলিশ তাদের আটক করে। তাদের মধ্যে সালমান, শাহরুখ, ফয়েজ ও রিয়াজ গুলিবিদ্ধ হয়, আনাস পুলিশের কাছে আত্মসমর্পণ করে। দুষ্কৃতীদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি গ্যাস কাটার উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঝাঁসির বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top