News Flash

  • Home
  • দেশ
  • বারাসতে বাচ্চাদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, গ্রেফতার অভিযুক্ত
Image

বারাসতে বাচ্চাদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, গ্রেফতার অভিযুক্ত

বারাসত, ৯ সেপ্টেম্বর (হি.স.): বাচ্চাদের বচসা থামাতে গিয়ে প্রাণ গেল এক বৃদ্ধের। শনিবার দুপুরের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের বিজয় নগর এলাকায়। পাড়ারই এক যুবকের বিরুদ্ধে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার বারাসত ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাণীকণ্ঠ নগর সি ব্লকে গুলি খেলছিল পাড়ারই বাচ্চারা। গুলি কেড়ে নেওয়া ঘিরে দুই বাচ্চার মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। কাড়াকাড়ি করতে গিয়ে এক শিশুর কপাল কেটে যায়। এরপরই বাচ্চাদের পরিবারের সদস্যরা অশান্তিতে জড়িয়ে পড়েন। একটি বাচ্চার দাদু পানু মণ্ডল অশান্তি থামাতে গেলেই বিপত্তি বাঁধে।

বাড়ির বড়দের মধ্যে অশান্তি বাঁধে। কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতিতে। অভিযোগ বাপ্পা সর্দার নামে এক যুবক ওই এলাকারই বাসিন্দা পানু মণ্ডলকে মারধর করতে শুরু করে। পরপর ঘুঁষি মারে তাঁকে। আর সেই মারধরের পরেই মৃত্যু হয় বৃদ্ধের।

স্থানীয় বাসিন্দারা পানু মণ্ডলকে উদ্ধার করে ভ্যানে চাপিয়ে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বারাসত হাসপাতালে পানু মণ্ডলকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বারাসাত থানার পুলিশ অভিযুক্ত বাপ্পা সর্দারকে গ্রেফতার করেছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top