News Flash

  • Home
  • দিনের খবর
  • জি-২০ সম্মেলনে বিদেশী অতিথিদের ভারতের ৫০০০ বছরের পুরনো ইতিহাস তুলে ধরা হবে
Image

জি-২০ সম্মেলনে বিদেশী অতিথিদের ভারতের ৫০০০ বছরের পুরনো ইতিহাস তুলে ধরা হবে

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স) : জি-২০ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি এবং তাদের স্ত্রীদের পাঁচ হাজার বছরের পুরনো সভ্যতা ও সংস্কৃতির নিদর্শন তুলে ধরা হবে। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট ‘রুটস অ্যান্ড রুটস’ – ‘পাস্ট প্রেজেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস’ শীর্ষক প্রদর্শনীর মাধ্যমে তাদের ভারতের ইতিহাস প্রদর্শন করা হবে। এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে শনিবার।

বিদেশী অতিথিরা সিনৌলিতে পাওয়া রথ এবং সিন্ধু সরস্বতী সভ্যতার সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন এই প্রদর্শনীর মাধ্যমে। প্রদর্শনীতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সাহিত্য, মুদ্রাবিদ্যা, এপিগ্রাফি এবং চিত্রকর্ম নির্দশন পেশ করা হবে।

এনজিএমএ-তে আয়োজিত ‘রুটস অ্যান্ড রুটস’ প্রদর্শনীর কিউরেটর রাঘবেন্দ্র সিং জানান, এটি প্রস্তুত করতে তাঁর প্রায় ৯ মাস সময় লেগেছে। এই প্রদর্শনীতে দেশের প্রতিটি প্রান্ত থেকে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ বস্তু আনা হয়েছে। অমরাবতী, গান্ধার, চণ্ডীগড় মিউজিয়াম, কলকাতা মিউজিয়াম এবং জাতীয় জাদুঘর থেকেও আনা হয়েছে ঐতিহাসিক বস্তু।

ভারতের ৫০০০ বছরের পুরনো ইতিহাস প্রত্নসামগ্রীর মাধ্যমে থিমের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্রদর্শনী। জি-২০ সম্মেলনের অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রদর্শনী। রাঘবেন্দ্র সিং আরও জানান, এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির গল্প তুলে ধরছি। এতে সিনৌলি রথের গল্প রয়েছে যা আমাদেরকে ৪০০০ থেকে ৫০০০বছর পিছনে নিয়ে যায়। এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনী।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top