News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একাধিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বাঙালির রাজপথে মিছিল  
Image

একাধিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বাঙালির রাজপথে মিছিল  

আগরতলা, ৯ সেপ্টেম্বর: জাতীয় শিক্ষানীতিতে বাংলাভাষাকে ধ্রুপদী ভাষার তালিকায় অর্ন্তভুক্তি করা, বেকারের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্য রাজপথে মিছিল সংগঠিত করেছে আমরা বাঙালি দল রাজ্য কমিটি। এদিন মিছিলটি আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করে।

এ বিষয়ে আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন,  মূলত বাংলা ভাষা, বাঙালীর কৃষ্টি-সংস্কৃতি তথা সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এই গণআন্দোলন কমসূচি শুরু করা হয়েছে। 

এদিন তিনি আরও বলেন,  মূলত  যে লক্ষ্যকে সামনে রেখে এই আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলি হল, জাতীয় শিক্ষানীতিতে বাংলাভাষাকে ধ্রুপদী ভাষার তালিকায় অর্ন্তভুক্তি করা, বাংলা ভাষা, কৃষ্টি-সংস্কৃতির অবদমন বন্ধ করা ও সরকারী-বেসরকারী প্রতিযোগিতামূলক পরীক্ষাসহ সর্বস্তরে বাংলাভাষার প্রয়োগ করা।

 অবিলম্বে সমস্ত ডিপার্টমেন্টের শূন্যপদগুলি স্থানীয় বেকারদের মাধ্যমে পূর্ণ করা হোক।  ত্রিপুরার কৃষিজ, বনজ, খনিজ কাঁচামালকে কাজে লাগিয়ে স্থানীয় ১০০ শতাংশ বেকারের কর্মসংস্থানের জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।

তাছাড়া, সব কৃষিজমিকে সেচের আওতায় এনে কৃষিকে শিল্পের মর্যাদা দিয়ে কৃষিপণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণের জন্যে ব্যাপক গণআন্দোলন সংঘটিত করা।

তাছাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, কালোবাজারী রোধ ও দুর্নীতি দমনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।রাজনীতির ঊর্ধ্বে ওঠে নারীধর্ষণ, নারী ও ড্রাগ পাচারকারীসহ রাজনৈতিক ভ্রষ্টাচার দুর্বৃত্তায়ণের বিরুদ্ধে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্যে কর্তৃপক্ষের উপর গণআন্দোলনের চাপ সৃষ্টি করা। উদ্বাস্তু বাঙালীদের পুনর্বাসন ও ত্রিপুরা তথা ভারতের ভূমিপুত্র বাঙালীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top