ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। সাব্রুমে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে কুর্মি ফুটবল ক্লাব জয়ী হয়েছে। হারিয়েছে করবুক ফুটবল ক্লাবকে। সাব্রুম ফুটবল এসোসিয়েশন এবং মন্ডল যুব মোর্চা যৌথ উদ্যোগে আয়োজিত সুকান্ত স্মৃতি প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টে কুর্মি ফুটবল ক্লাব দুই-এক গোলে জয় ছিনিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। গোল দুটি করে লিপসন রিয়াং ও সমীর জমাতিয়া। দ্বিতীয়ার্ধে করবুক ফুটবল ক্লাবের কর্ণজিৎ রিয়াং একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। ম্যাচ পরিচালনায় চরণ মাদ্রাজি খেলায় অসদাচরণের দায়ে বিজয়ী ফুটবল ক্লাবের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন।

সাব্রুমে সুকান্ত স্মৃতি ফুটবলে কুর্মিতে নকআউট করবুক ক্লাব
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















