ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। পন্ডিচেরি যাচ্ছে ত্রিপুরা দল। প্রস্তুতি ক্যাম্প এবং প্র্যাকটিস ম্যাচ খেলতে। বিসিসিআই আয়োজিত আসন্ন অনুর্ধ ২৩ ছেলেদের টুর্নামেন্ট ২০২৩-২৪ এর জন্য ত্রিপুরা দলের প্রস্তুতি এখন তুঙ্গে। ইতোমধ্যে প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সদস্য বিশিষ্ট সম্ভাব্য রাজ্য দল গঠন করা হয়েছে। প্রস্তুতি ক্যাম্প এবং প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে ২৬ সদস্য বিশিষ্ট সম্ভাব্য রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। অনূর্ধ্ব ২৩ পুরুষ বিভাগে সম্ভাব্য রাজ্য দলটি হল: সেন্টু সরকার, আরমান হোসেন, ঋতুরাজ ঘোসরায়, তন্ময় দাস, নবারুণ চক্রবর্তী, তন্ময় ঘোষ, শ্রাবণ গোস্বামী, সাহিল সুলতান, চন্দন রায়, সন্দীপ সরকার, দুর্লভ রায়, সরাব সাহানি, ইন্দ্রজিৎ দেবনাথ, রাজদীপ দত্ত, অভিজিৎ দেববর্মা, দেবরাজ দে, দীপেন বিশ্বাস, প্রলয় দাস, কাজল সূত্রধর, রিয়াজ উদ্দিন, আনন্দ ভৌমিক, রোহিত ঘোষ, শচীন শর্মা, অনিক পাল, অর্কজিত দাস, শ্যামল বিশ্বাস। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন ঋদ্ধি রঞ্জন চৌধুরী ম্যানেজার, দীপঙ্কর দেববর্মা লজিস্টিক ম্যানেজার, রশ্মীরঞ্জন পরিদা হেড কোচ, লিয়াকত আলী খান, বিশ্বজিৎ পাল ও বাসুদেব দত্ত কোচ। ফিজিও রাজেন চৌধুরী ট্রেইনার রাকেশ প্যাটেল। বাছাইকৃত প্রত্যেককে আগামী ১১ সেপ্টেম্বর বেলা ১১ টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

অনূর্ধ্ব ২৩ ছেলেদের সম্ভাব্য রাজ্যদল প্রস্তুতি ম্যাচ খেলতে পন্ডিচেরি যাচ্ছে
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















