News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রত্যাশিত জয় বিজেপির
Image

উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রত্যাশিত জয় বিজেপির

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরায় বক্সনগর ও ধনপুর কেন্দ্রে উপনির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে। প্রত্যাশিতভাবেই দুটি আসনেই বিজেপি বিশাল মার্জিনে জয়ী হয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই বাজনা নিয়ে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছেন। আবির খেলা এবং বাজি পুড়ানো শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।ফলাফলের অপেক্ষায় গনণা কেন্দ্রের বাইরে উপস্হিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ,  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক সহ অন্যান্যরা

প্রত্যাশিতভাবেই দুটি কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত ছিল। কারণ, উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকে পরাজয় মেনে গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট।

ত্রিপুরায় দুটি আসনে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথ। ২০ বক্সনগরে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন ৩৪১৪৬ ভোট এবং সিপিএম প্রার্থী মিজান হোসেন ৩৯০৯ ভোট পেয়েছেন। জয়ের ব্যবধান ৩০২৩৭। নিদর্ল প্রার্থী মহম্মদ সেলিম ১৮১ ও  অপর নির্দল প্রার্থী রতন হোসেন ১৪৪ টি ভোট পয়েছেন। তাছাড়া বক্সনগর কেন্দ্রে নোটা তে ভোট পড়েছে ৪৩৪ টি।

অন্যদিকে ২৩ ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ ৩০০১৭ ভোট এবং সিপিএম প্রার্থী কৌশিক চন্দ ১১১৪৬ ভোট পেয়েছেন। জয়ের ব্যবধান ১৮৮৭১। নির্দল প্রার্থী অনিল রিয়াং ৫৪৪ টি এবং নির্দল প্রার্থী ৪২৬ টি ভোট পেয়েছেন।ধনপুর কেন্দ্রে নোটা তে ভোট পড়েছে ৫৩৩টি।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top