News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : বিকেল ৫টা পর্যন্ত বক্সনগর কেন্দ্রে ৮৫.৫২ শতাংশ ও ধনপুর কেন্দ্রে ৮১.৩৪ শতাংশ ভোট পড়ছে
Image

আপডেট : বিকেল ৫টা পর্যন্ত বক্সনগর কেন্দ্রে ৮৫.৫২ শতাংশ ও ধনপুর কেন্দ্রে ৮১.৩৪ শতাংশ ভোট পড়ছে

আগরতলা , ৫ সেপ্টেম্বর : ত্রিপুরায় উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত বক্সনগর কেন্দ্রে ৮৫.৫২ শতাংশ ও ধনপুর কেন্দ্রে ৮১.৩৪ শতাংশ ভোট পড়ছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় জানিয়েছে, ভোট পর্ব এখনও শান্তিপূর্ণভাবেই চলছে।

প্রসঙ্গত, রাজ্যের দুইটি কেন্দ্রে উপনির্বাচনে ভোটাররা উত্সবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে ভোটে মহিলাদের অংশগ্রহণ লক্ষ্যণীয়।

ইতিমধ্যে বক্সনগর কেন্দ্রে আশাবাড়ি উত্তর হাইস্কুলের ১৫ নং বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন এবং ধনপুর কেন্দ্রে চন্দুল কালাপাথীয়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। ধনপুর কেন্দ্রে কাঠাঁলিয়া গ্রাম পঞ্চায়েত গ্রন্হাগারে ভোটাধিকার প্রয়োগ করলেন সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ।

Releated Posts

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top