News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৈলাসহর থানার লকআপ থেকে পলাতক বন্দী গ্রেফতার, সাসপেন্ড দুই পুলিশ কর্মী
Image

কৈলাসহর থানার লকআপ থেকে পলাতক বন্দী গ্রেফতার, সাসপেন্ড দুই পুলিশ কর্মী

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : কৈলাসহর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে পলাতক বন্দীকে গ্রেফতার করল পুলিশ। তার নাম আসব আলী। তার বিরুদ্ধে ২০২২ সালে ডাকাতির অভিযোগে কৈলাসহর থানায় একটি মামলা রয়েছে।

ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জানগীর জানান, কৈলাসহর লক্ষীপুর এলাকার বাসিন্দা আসব আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। যার কেইস নম্বর হল ৭২/২২। ভারতী দন্ডবিধির ২৪/ ১১/২২ ধারায় কৈলাসহর থানার পুলিশ আসব আলীকে গত ১ সেপ্টেম্বর গ্রেফতার করে এবং পরদিন তিন দিনের রিমান্ড চেয়ে তাকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে।

কিন্তু সে কৈলাসহর দায়রা আদালত থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে কৈলাসহর থানার পুলিশ ওইদিনই তাকে পুনরায় কৈলাসহর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযোগ গতকাল বিকেল বেলা কৈলাসহর থানার লকআপ থেকে সে পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালিয়ে যায়। এরপর কৈলাসহর থানার পুলিশ এবং ইরানি থানার পুলিশ জোর তল্লাশি চালায় এবং প্রতিটি নাকা পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয় গতকাল রাত থেকে।

সোমবার সকালে তার নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে এখনো পর্যন্ত দুইজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং এই মামলার তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। পাশাপাশি পুরো ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল আসব আলিকে পুনরায় কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার কান্তা জানগীর।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top