News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামীকাল ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন ,ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গেছে ভোট কর্মীরা
Image

আগামীকাল ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন ,ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গেছে ভোট কর্মীরা

আগরতলা , ৪ সেপ্টেম্বর : ৫ সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের অনুষ্ঠিত হবে। সোমবার সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যার যার ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গোটা সিপাহীজলা জেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।

আগামীকাল সকাল ৭টা থেকেই শুরু হবে ভোট গ্রহন প্রক্রিয়া। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। রাজ্যের বক্সনগর ও ধনপুর কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি তুঙ্গে।

এবিষয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক বিশাল কুমার জানিয়েছেন,এখনো পর্যন্ত সব কিছু শান্তিপূর্ন ভাবেই সম্পন্ন হয়েছে।আজ সকাল থেকেই ভোট কর্মীরা তাদের নিজ নিজ কেন্দ্রে পৌঁছানো শুরু করেছেন।আগামীকাল সঠিক সময়েই ভোট গ্রহন শুরু হবে।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। তবে কোনো ভোটারকে যদি প্রভাবিত করার চেষ্টা হয় অথবা কোনো ধরনের ধরনের সমস্যা সৃষ্টি হয় তবে ১৯০৫ নম্বরে ফোন করে তারা সাহায্য চাইতে পারবেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top