News Flash

  • Home
  • খেলা
  • পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিল ভারত
Image

পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিল ভারত

ক্যান্ডি, ২ সেপ্টেম্বর(হি.স.): এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিল। শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই পড়শী দেশ। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

হাই ভোল্টেজ এই ম্যাচে ব্যাট করতে নেমে এদিন বল হাতে পাকিস্তানের হয়ে রীতিমতো তোপ দেগেছেন শাহিন শাহ আফ্রিদি। তিনি ৩৫ রানে নিয়েছেন ৪ টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক পেসার হারিস রউফ ও নাসিম শাহ। এরা দুজনেই নিয়েছেন তিন উইকেট।
মুলত এইজুটির দাপটে রোহিত শর্মা , বিরাট কোহলি ,শুভমন গিল, শ্রেয়াস আইয়াররা বড় ইনিংস করতে ব্যর্থ হয়েছেন। রোহিত ১১ রান করে ফিরে যান। কোহলি করেন মাত্র ৪। ব্যর্থ হয়েছেন শুভমান গিল (১০), শ্রেয়স আইয়ার (১৪)-ও। ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে এদিন ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন ঈশান কিশান ও হার্দিক পান্ডিয়া। পাঁচে নামা ঈশান কিষান হার্দিক পান্ডিয়ার সাথে শতক পেরোনো (১৪১ বলে ১৩৮ রানের পার্টনারশিপ) জুটি গড়ে ভারতকে নিয়ে যান সম্মানজনক সংগ্রহের পথে। ৮১ বলে ৮২ রান করে হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন ঈশান। আর হার্দিক শেষ পর্যন্ত থেমেছেন ৯০ বলে ৮৭ রানে। তাঁরা আউট হতেই ধস নামে লোয়ার অর্ডারে। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top